ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৬,  11:02 AM

news image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মাঝিনা লোহার গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।​নিহত দুই শিশু ওই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাদের মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুরা হলো- পাঁচবিবি উপজেলার  মাঝিনা লোহার পুকুর গ্রামের এনামুল হকের বড় ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হোসেন আলী (১২) ও ছোট ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রহমত আলী (১০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হোসেন আলী ও রহমত আলী দুই ভাই বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল। এমন সময় সবার অজান্তে দুই ভাই  পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।  একপর্যায়ে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম