ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
​শিশুশিক্ষায় কার্যকর গাইডলাইন প্রণয়নের তাগিদ: নিমকোতে দিনব্যাপী কর্মশালা পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু ৩ হাজার ৮৯০ কোটি ব্যয়ে ১০ প্রকল্পে একনেকের অনুমোদন রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ কিউবার উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আইসিসির প্রধান প্রসিকিউটরকে বরখাস্ত কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ স্থানীয় সরকার নির্বাচনে ব্যক্তিগত পরিচয়ে যেকেউ অংশ নিতে পারবে : জাহেদ উর রহমান আশুলিয়ায় ডিপি পুলিশের অভিযানে পাকিস্তানি পিস্তল, গুলি সহ আটক এক যুবক

জন্ম নিবন্ধনের মাধ্যমে ৫-১২ বছর বয়সীদের টিকা দেয়া হবে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  2:12 PM

news image

জন্ম নিবন্ধনের মাধ্যমে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ফাইজার টিকা দেয়া হবে। এজন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। সোমবার (২৭ জুন) দুপুরে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তাই যাদের জন্ম নিবন্ধন নাই, তাদের এটি করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া কোরবানির পশুর হাট স্বাস্থ্য বিধি মেনে করারও আহ্বান জানান সেব্রিনা ফ্লোরা। এর আগে করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরও ৪০ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় বলা হয়, বাংলাদেশকে ফাইজারের টিকার আরও ৪ মিলিয়ন রেডি টু ইউজ ডোজ অনুদান দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া মোট টিকার সংখ্যা ৬৮ মিলিয়নেরও বেশিতে এসে পৌঁছাল। এসব টিকা বাংলাদেশ সরকারকে সারা দেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে বলে বার্তায় উল্লেখ করা হয়। মার্কিন দূতাবাসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টিকা পেয়েছে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম