ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

জন্মাষ্টমীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনু‌ষ্ঠিত

#

১৯ আগস্ট, ২০২২,  9:58 PM

news image

ক‌্যাপসন: শুভ জন্মাষ্টমী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


বরিশাল অ‌ফিস: শুভ জন্মাষ্টমী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় কেন্দ্রীয়  মন্দির  কমিটির  আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড.মো. ছাদেকুল আরেফিন। বিশেষ  অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং  কলা ও মানবিক  অনুষদের ডিন  অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দিন। মন্দির কমিটির আহ্বায়ক সুজন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন চৌধুরি, শেরে বাংলা হলের প্রভোস্ট  আবু জাফর মিয়া, কেন্দ্রীয় মন্দির কমিটির সদস্য হেনা রানি বিশ্বাস, সদস্য ড. সুব্রত কুমার দাস এবং ইংরেজী বিভাগের শিক্ষার্থী দেব প্রসাদ দাস।  আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম