ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব দেয়া বন্ধ করছেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৪,  9:30 PM

news image

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সংবিধানের ১৪তম সংশোধনীর অধীনে প্রতিষ্ঠিত নীতি যুক্তরাষ্ট্রে ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ বাদ দেয়ার বিষয়ে তার পরিকল্পনা ঘোষণা করেছেন। স্থানীয় সময় রোববার (৮ ডিসেম্বর) এ ঘোষণা দেন তিনি। ট্রাম্পের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে অনথিভুক্ত বাবা-মায়ের সন্তানদের মার্কিন নাগরিকত্ব বাতিল হয়ে যেতে পারে। 

এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে, ট্রাম্প তার চার বছরের মেয়াদে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ব্যক্তিদের নির্বাসনের পরিকল্পনার রূপরেখাও দিয়েছেন, যা ছিল তার রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচারণার মূল ভিত্তি। যদিও ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে ‘স্বপ্নবাজদের’ সুরক্ষার জন্য একটি চুক্তিতে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। ওই চুক্তিতে, নথিবিহীন অভিবাসীরা যারা শিশু হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন - তাদের দেশটিতে থাকার অনুমতি দেয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব কী?

জন্মসূত্রে নাগরিকত্ব হলো একটি আইনি নীতি, যা যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নাগরিকত্ব দেয় - তাদের পিতামাতার অভিবাসন স্ট্যাটাস নির্বিশেষে। এই ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।  যেখানে বলা হয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বা স্বাভাবিকীকৃত সব ব্যক্তি এবং এর এখতিয়ার সাপেক্ষে, তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যে রাজ্যে বাস করেন তার নাগরিক।’ 

সূত্র: এনবিসি, বিজনেস স্ট্যান্ডার্ড, বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম