ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

জন্মদিনে সারারাত দুই বন্ধুর মদপান, প্রাণ গেল কিশোরের

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২২,  11:54 AM

news image

যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাঠি ইউনিয়নে জন্মদিনের অনুষ্ঠানে অ্যালকোহল পান করে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার আরেক বন্ধু যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩১ অক্টোবর) ওই ইউনিয়নের কালীচরণপুর গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি উপজেলার কালীচরণপুর গ্রামের রণজিত বাইনের ছেলে ইন্দ্রজিৎ বাইন (১৭)। হাসপাতালে ভর্তি থাকা ব্যক্তি হলেন নাম কৃষ্ণ রায় (১৭)। জানা গেছে,

রোববার ইন্দ্রজিতের জন্মদিন ছিল। এ কারণে দুই বন্ধু রোববার সারা রাত নিজ ঘরে বসে অ্যালকোহল পান করে। এরপর সোমবার সন্ধ্যায়ও তারা ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজন ঘর থেকে ইন্দ্রজিতের মরদেহ উদ্ধার করে। এ সময় গুরুতর অবস্থায় কৃষ্ণকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চেয়ারম্যান মঞ্জুর হোসেন জানান, সোমবার সন্ধ্যায় নিজ ঘর থেকে ইন্দ্রজিতের মরদেহ উদ্ধার করা করা হয়েছে। এ সময় তার বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, রোববার জন্মদিনের উৎসব পালন করতে গিয়ে ইন্দ্রজিৎ অতিরিক্ত অ্যালকোহল পানে করে। এ কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম