ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনসংখ্যায় আগামী বছরই চীনকে ছাড়িয়ে যাবে ভারত: জাতিসংঘ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ নভেম্বর, ২০২২,  4:22 PM

news image

বিশ্ব জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক ছুঁয়েছে। জাতিসংঘের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২০৩০ সালে বিশ্বের জনসংখ্যা হবে ৮৫০ কোটি, ২০৫০ সালে ৯৭০ কোটি এবং ২১০০ সালে বিশ্বের জনসংখ্যা ১ হাজার ৪০ কোটিতে পৌঁছাবে। আরও একটি চমকপ্রদ খবর দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির দেওয়া তথ্য মতে ২০২৩ সালেই ভারত জনসংখ্যার হিসেবে চিনকে ছাড়িয়ে যাবে। প্রকাশিত রিপোর্ট থেকে দেখা গিয়েছে ২০২৩ সালের নিরিখে জনসংখ্যার দিক থেকে চিনকে ছাপিয়ে যাবে ভারত।জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনএফপিএ বলেছে, ‘ভারত ৮০০ কোটির জনসংখ্যায় বড় অবদান রেখেছে এটা অচিরেইচীনকে ছাপিয়ে যাবে। ভারত ২০২৩ সালের মধ্যেই হবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ।’ বিশ্বের জনসংখ্যা ৭০০ থেকে ৮০০ কোটি হতে ১২ বছর। এই সময়ে ভারতের জনসংখ্যা বেড়েছে ১৭ কোটি। বর্তমানে ভারতের জনসংখ্যা ১৩৯ কোটির বেশি আর চীনের ১৪১ কোটির একটু বেশি। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম