ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

জনশুমারির পরিসংখ্যান কাজে দেবে ‘শিক্ষা পরিকল্পনায়’: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২২,  12:08 PM

news image

দেশব্যাপী শুরু হওয়া ষষ্ঠ জনশুমারির মাধ্যমে পাওয়া শিক্ষা হারের ‘সঠিক’ পরিসংখ্যান শিক্ষা ‘পরিকল্পনায়’ কাজে আসবে বলে মনে করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় নিজ বাসভবনের হলরুমে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী মনে করছেন, জনশুমারির মাধ্যমে দেশের শিক্ষার হারের একটি সঠিক পরিসংখ্যান পাওয়া সম্ভব হবে। “কতজন মানুষ নিরক্ষর রয়েছে, কতজন শিক্ষিত হয়েছেন এবং তাদের আর্থসামাজিক যে অবস্থান আমরা পাব সেটি দিয়ে নানান কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।” দেশে প্রথমবারের মত ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হচ্ছে জানিয়ে দীপু মনি বলেন, এ কাজটির মাধ্যমে পাওয়া তথ্য উপাত্ত নানা ধরনের গবেষণায়ও কাজে লাগবে।

জনগণের সঠিক সংখ্যা বা পরিসংখ্যা না থাকলে উন্নয়ন ‘সম্ভব না’ মন্তব্য করে এ কাজটিকে উন্নয়ন কর্মপরিকল্পনার অন্যতম ‘হাতিয়ার’ হিসেবে বর্ণনা করেন তিনি। মন্ত্রী বলেন, “দেশ যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে, সেই অগ্রযাত্রাকে নিয়ে যাবার জন্য এবং আরও বেগবান করার জন্য এই জনশুমারিতে প্রাপ্ত তথ্য কাজে লাগবে।” অন্যদের মধ্যে চাঁদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা পরিসংখ্যান কর্মকর্তা নাইমা রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পুরানবাজার ডিগ্রি কলজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চাঁদপুরে ১০৪ জন আঞ্চলিক ও আইটি অফিসার এবং ৭ হাজার সুপারভাইজার ও গণনাকারী জনশুমারিতে কাজ করবেন। বুধবার রাত ১২টায় ‘শুমারি রেফারেন্স পয়েন্ট’ হিসেবে ধরে তথ্য সংগ্রহকারীরা সপ্তাহব্যাপী এ জনশুমারি ও গৃহগণনা শুরু করেছেন; শেষ হবে ২১ জুন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় ১০ বছর পর পর ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম