ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

জননিরাপত্তা বিভাগের ৫ কর্মকর্তার দপ্তর রদবদল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৫,  11:23 AM

news image

প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ৫ জন কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে সোমবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুসারে, সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-৪ শাখা) মো. জসিম উদ্দীনকে সচিবালয় নিরাপত্তা শাখায়, নবযোগদানকৃত উপসচিব রাজিব আহমেদকে আনসার-১ শাখায়, আনসার-১ শাখার উপসচিব রোকেয়া পারভীন জুইকে সীমান্ত-২ শাখায়, পুলিশ-৫ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-২ শাখা) তৌছিফ আহমেদকে পুলিশ-২ শাখা (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-৫ শাখা) এবং নবযোগদানকৃত সিনিয়র সহকারী সচিব মরিয়ম জাহানকে পুলিশ-৪ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এ কর্মকর্তাদের এই বদলি বা পদায়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অফিস আদেশে। এতে আরও বলা হয়েছে, বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম