ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা সাতক্ষীরায় সুন্দরবনের মধু আহরণ মৌসুম শুরু, বনদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা পরীবাগে "বাৎসরিক ওরস মাহফিল" বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

জনতার দাবি বাস্তবায়নে ফের রাজপথে নামতে হবে বিএনপিকে: গয়েশ্বর

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২৫,  2:27 PM

news image

জনতার দাবি বাস্তবায়নে বিএনপিকে আবারও রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘সংস্কার, নির্বাচন ও দেশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর বলেন, ‘৫ আগস্টে দৃশ্যমান জাতীয় শত্রুকে মোকাবিলা করতে সবার ঐক্যবদ্ধ চেষ্টায় সফলতা এসেছে। কিন্তু বর্তমানে অদৃশ্য শক্তির মোকাবিলা করতে আবারও জনগণকে রাজপথে নেমে আসেতে হবে।’ তিনি আরও বলেন, ‘আন্দোলনের যারা অবদান রেখেছেন তাদের মাথায় মকুট পরিয়ে রাখতে চায় বিএনপি। কিন্তু তারা যদি পতিত হতে চায়, তাহলে কিছু করার থাকবে না।’ সংস্কার কমিশনের মাসের পর মাস সময় লাগার কিছু নেই, কালক্ষেপণ মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি সংস্কারের বিরোধী নয় দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বিবেচনা করতে হবে। সংস্কারের অজুহাতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অভিপ্রায় কি না তা বুঝতে হবে আমাদের।’ রাজনৈতিক অঙ্গণের আকাশে ঝড়ের আশঙ্কার কথা জানিয়ে গয়েশ্বর বলেন, ‘আন্তর্বর্তী সরকারকে যারা আড়াল থেকে উসকানি দিচ্ছে তারাই প্রতিবেশী দেশের ট্যাবলেট খাচ্ছে। এই সরকার কিংস পার্টি করলে তা অতীতের মতো হারিয়ে যাবে। দীর্ঘদিন পর কেন সারা দেশে এই হামলা হচ্ছে সেই প্রশ্ন এখন জনগণের।’বিএনপি বিচারহীনতায় বিশ্বাস করে না উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে চাই আমরা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম