ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জনগণ রাস্তায় নেমে সরকার বিদায়ের ব্যবস্থা করবে: মোশাররফ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২২,  3:12 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ চূড়ান্তভাবে রাস্তায় নেমে এই সরকারের বিদায়ের ব্যবস্থা করবে। বুধবার (২৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণ আন্দোলনের মাধ্যমে এ দেশের জনগণই ৬৯-এ তৎকালীন আইয়ুব খানকে বিদায় করেছে। ৯০-তে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদকে বিদায় করেছে ছাত্র-জনতা। দেশের জনগণ এখন রাস্তায় নেমেছে। তারাই এ সরকারের বিদায়ের ব্যবস্থা করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম