ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত নির্বাচনের ফল প্রকাশ করতে কত দিন লাগবে, জানালেন ইসি সানাউল্লাহ

জনগণ আর সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না: মোশাররফ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর, ২০২২,  2:02 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে লুটপাট আর দখলের মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এ জন্য এ সরকারকে দেখতে চায় না দেশের মানুষ। সোমবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি মহাসচিবসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন তিনি। গ্রেফতার-নির্যাতন চালিয়ে সরকার আবারও গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায় অভিযোগ করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, জনগণ আর সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না। বিএনপির ১০ দফা দাবি আদায়ের আন্দোলনেও হামলা করেছে ক্ষমতাসীনরা। বাধা দিয়ে কর্মসূচি বানচাল করা যাবে না।

জনগণের আন্দোলনে গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে হটাতে হবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মামলার আসামি না হয়েও তাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, আমাদের গণসমাবেশ ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বর্বরোচিত ক্র্যাকডাউন চালিয়েছে। যা স্বাধীন বাংলাদেশে কেউ চিন্তা করতে পারে না। অফিসে লুটপাট ও তছনছ করেছে। প্রায় সাড়ে চারশ নেতাকর্মীকে একসঙ্গে গ্রেফতার করেছে। তারা ঢাকাসহ সারাদেশে ভয়ের রাজত্ব কায়েম করেছিল। তারপরও আমাদের গণসমাবেশ ঠেকাতে পারেনি।’ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে গণসমাবেশ সফল করেছে দাবি করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘সরকার তাদের পেটুয়া পুলিশ বাহিনী দিয়ে গণসমাবেশ বানচাল করতে চেয়েছিল। রাস্তায় অবরোধ ও পরিবহন ধর্মঘট করেছে। ৯ জনের বেশি কর্মী প্রাণ হারিয়েছেন। তবুও কিন্তু আমাদের বিভাগীয় ও ঢাকার গণসমাবেশ পণ্ড করতে পারেনি। বরং জনসমুদ্রে পরিণত হয়েছিল।’ সরকার গায়ের জোরে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে দাবি করে মোশাররফ আরও বলেন, দ্রব্যমূল্য লাগামহীন। মধ্যবিত্তরা দরিদ্র হয়ে গেছে। সেজন্য জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা সিন্ডিকেটের মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছে। বিচার ব্যবস্থা দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে। এই সরকার বিচার বিভাগ মেরামত করতে পারবে না। সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপির ছয় শতাধিক নেতাকর্মী গুম করেছে দাবি করে মোশাররফ বলেন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ শতশত নেতাকে গুম করেছে। ৩৫ লাখের বেশি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও দফতর সম্পাদক ডা. মো. ফখরুজ্জামান ফখরুলের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. এমএ সেলিম, ডা. সিরাজুল ইসলাম প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম