ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগ ছাড়াই সরকারি ভূমি অফিসে বহিরাগত যুবকের দাপ্তরিক কাজ হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০ দুই কোটি টাকার রাষ্ট্রীয় মাল লোপাট; “দশ দিন পর কাগজ তৈরী ও কোষাগারে টাকা জমার বয়ান” শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই অবস্থানে একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো হাব পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৩,  3:10 PM

news image

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, পরিবর্তন আসছে। সত্যের, সুন্দরের ও গণতন্ত্রের জয় হবে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোববার (১৩ আগস্ট) এক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকারের কাজই হচ্ছে লুট, চুরি করা। তারা এটাতে সফলও হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষ জেগে উঠেছে। তত্ত্বাবধায়ক সরকার আসলে আওয়ামী লীগ যে ১০টি আসনও পাবে না সেটা তারা ভালো করেই জানে। তিনি বলেন, বিএনপির চলমান আন্দোলন থেকে দৃষ্টি সরাতে সরকার নতুন করে জঙ্গি অভিযানের ‘নাটক’ শুরু করছে। জঙ্গির কথা বলে পশ্চিমা বিশ্বকে জুজুর ভয় দেখাবে—এই যে দেখ বাংলাদেশে আমরা না থাকলে জঙ্গি নিয়ন্ত্রণ করা যাবে না। বিএনপির এই নেতা বলেন, জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। এজন্য দেশের ভয়াবহ পরিস্থিতি। দেশের আত্মাটাও তারা নষ্ট করে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনেরা প্রতি মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যু কামনা করে। খালেদা জিয়ার বর্তমান অবস্থায় পৃথিবীর যেকোনো সভ্য দেশের সরকার নিজে উদ্যোগী হয়ে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করত। এ সময় আরাফাত রহমান কোকোর মৃত্যু রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, তিনি সঠিক চিকিৎসা পাননি। তার একমাত্র অপরাধ তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম