ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২২,  4:45 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ ভোট দিয়েছে বলেই স্বাধীনতার রজতজয়ন্তী ও সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করতে পেরেছে সরকার। এ জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন সরকারপ্রধান। রোববার (২৭ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতির পিতার জন্মশতবার্ষিকীর জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের সুযোগ পেয়েছি; এর আগে স্বাধীনতার রজতজয়ন্তীও উদ্‌যাপন করার সুযোগ পেয়েছিলাম। এ জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভোট দিয়ে,

নির্বাচন করে আমাকে সেবা করার সুযোগ দেওয়ায় এ সৌভাগ্য হয়েছে। শেখ হাসিনা বলেন, আমাদের একটাই লক্ষ্য ছিল, বাংলাদেশে আবার চেতনা ফিরিয়ে আনব। স্বাধীনতার আদর্শে দেশকে গড়ে তুলব। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে। এ সময় দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন বঙ্গবন্ধুকন্যা। বলেন, অপ্রতিরোধ্য অগ্রগতি ধরে রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই আমাদের আকাঙ্ক্ষা।তিনি বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আমরা ২০২১ সালেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম