ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

জনগণকে সাথে নিয়ে বিএনপিকে সমুচিত জবাব দেয়া হবে: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  3:44 PM

news image

বিএনপিকে শান্তির ভাষায় কথা বলার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তা না হলে জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।রোববার সকালে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি নেতাদের প্রতি এমন আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাদের ষড়যন্ত্র প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের জনগণের কাছে একটা দৃশ্যমান উন্নয়নের চিত্র নেই, তাই জনগণ বিএনপির সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই বিপুল ভোটে বিজয়ী করবে। নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে যারা সংঘর্ষে লিপ্ত ছিল,

তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে সম্মেলন স্থলে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। নির্বাচনকে সামনে রেখে নিজেরই যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে তাহলে দেশের সকল উন্নয়ন বিনষ্ট হয়ে যাবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনার উন্নয়নের গর্ব নিয়ে আরেকটি নির্বাচনে অংশ নিবে আওয়ামী লীগ। যারা অপকর্মের সাথে জড়িত এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ভাবমূর্তি বিনষ্ট করেছে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলন ও নির্বাচনে ফেল করে বিএনপি এখন খাদে পড়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে বিএনপির লাফালাফি কোন কাজে আসবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, – বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আগামী জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে বিএনপি ততই হাঁকডাক শুরু করছে,বিএনপির হাঁকডাকে আওয়ামী লীগ ভয় পায় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও ত্যাগী ও দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করতে দলের নেতাদের প্রতি আহবান জানিয়ে বলেন ত্যাগীরাই হলো আওয়ামী লীগের প্রাণ। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম