ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

জনগণই পরবর্তী সরকার নির্বাচিত করবে: আইনমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২২,  8:47 PM

news image

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের জনগণ ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করেছিল। পাঁচ বছর (পূর্ণ মেয়াদ) ক্ষমতায় থাকার পর আবারও নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণই পরবর্তী সরকার নির্বাচিত করবেন। শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় আইনমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলম, পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ-উল-আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে পূর্বনির্ধারিত বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম