ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

জজ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪,  5:04 PM

news image

আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনের ভোট ঘিরে জজ কোর্ট চত্ত্বরে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ ফেব্রুয়ারি) কোর্ট চত্ত্বরে এই ঘটনা ঘটে। এর আগে নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ স্থগিত করা হয়। জাল ভোট দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান কমিটির নেতারা ভোট কেন্দ্রে এসে জোরপূর্বক ভোটগ্রহণ স্থগিত করান বলে অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের। এ সময় ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়। ঘটনায় সময় হাতাহাতি ঠেলাঠেলিতে বিএনপি সমর্থিত কয়েকজন আইনজীবী আহত হয়েছে বলেও জানান তারা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ শুরু হয়। বুধবার প্রথম দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে ভোটার ২১ হাজার ১৩৭ জন। যার মধ্যে প্রথম দিনে চার হাজার ১৩০ জন ভোট দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম