ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

জকসু নির্বাচন: চার বিভাগের ফলাফলে ভিপি-জিএস-এজিএস পদে এগিয়ে শিবির

#

০৭ জানুয়ারি, ২০২৬,  10:50 AM

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে চারটি বিভাগের (কেন্দ্র) চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। চার বিভাগের ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব পেয়েছেন ৩৯৫ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪১৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৬ ভোট। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৪০৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ৩০৬ ভোট। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি বিভাগগুলোর ফলাফল গণনা চলছে এবং পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম