ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ছেলের বাবা হলেন জিয়াউল হক পলাশ

#

বিনোদন প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৩,  9:07 PM

news image

ছেলে সন্তানের বাবা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় পলাশের স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। জিয়াউল হক পলাশ জানিয়েছেন, আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তার মা ভালো আছে। সবাই আমার পুত্রের জন্য দোয়া করবেন। গেল বছরের ১৬ ডিসেম্বর বিয়ের খবর প্রকাশ্যে নিয়ে আসেন পলাশ। তখন জানানো হয়, কিছুদিন আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই অভিনেতা। পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন তিনি। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পলাশের দূরসম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা রুম্মান মেহনাজ।পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও মনোযোগী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম