ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ছেলেকে নিয়ে যে বার্তা দিলেন পরীমণি

#

বিনোদন প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২,  4:21 PM

news image

বাবা-মা হয়েছেন ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। সাড়ে তিন মাস আগে তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। রূপকথার গল্পে পরীর সঙ্গে ডানা শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। সেখানে ডানাহীন পরীর কথা কল্পনা না করা গেলেও বাস্তবে ঠিকই এক ডানাকাটা পরীর দেখা মেলে। যে তার আপন ভুবনে উড্ডীয়মান। বলছি, চিত্রনায়িকা পরীমণির কথা। তবে মাস তিনেক আগে তারও এক ডানা জন্মেছে। ছেলে রাজ্যকেই নিজের ডানা ভাবেন এ নায়িকা। বর্তমানে ঢাকার বাইরে অবকাশ যাপনে গেছেন রাজ্য, সঙ্গী তার বাবা-মা। তবে তারা কোথায় গেছেন সেটি জানা যায়নি। সেখান থেকেই তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পরী। দেখা যাচ্ছে, মা পরীর কোলে বারান্দায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে ছোট্ট রাজপুত্র।

ক্যাপশনে পরী লিখেছেন, ‘পরীর ডানা রোদ পোহায়।’

এর আগে, গত ২৪ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় রাজ্যের ছবি পোস্ট করে মা পরী লিখেছেন, ‘রাজ্যের প্রথম অ্যাডভেঞ্চার।’ ছবিতে দেখা যাচ্ছে, ফুল সজ্জিত একটি বিছানায় শুয়ে আছে ছোট্ট রাজপুত্র। প্রসঙ্গত, চলতি বছরের ১০ জানুয়ারি রাজ-পরী ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপর গত ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে মাতৃত্বের স্বাদ অনুভব করেন পরী। আপাতত স্বামী-ছেলের সঙ্গে মধুর সময় কাটাচ্ছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম