ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ছেলেকে আনতে গিয়ে লাশ হলেন মেক্সিকান অভিনেত্রী

#

বিনোদন ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২১,  9:00 PM

news image

মেক্সিকান অভিনেত্রী এবং গায়িকা তানিয়া ম্যান্ডোজাকে হত্যা করেছে সন্ত্রাসীরা। দেশটির মোরেলোস রাজ্যের একটি ফুটবল একাডেমিতে তার ১১ বছর বয়সী ছেলেকে নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু ছেলে মায়ের কাছে আসার আগেই গুলি করে নির্মমভাবে এই অভিনেত্রীকে হত্যা করা হয়। আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তানিয়া ম্যান্ডোজা অন্য অভিভাবকদের সঙ্গে কুয়ের্নাভাকা শহরের স্পোর্টিং কমপ্লেক্সের বাইরে অবস্থান করেছিলেন। এ সময় দুজন সশস্ত্র লোক মোটরবাইকে করে ওই স্থানে গিয়ে উপস্থিত হয়। এরপর তাদের একজন এই অভিনেত্রীকে একাধিকবার গুলি করে পালিয়ে যান। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর মেক্সিকোতে প্রতিদিন অন্তত ১০ জন নারী খুন হয়েছেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, হত্যার শিকার হওয়ার নারীদের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ। লিঙ্গের কারণে তাদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। ৪২ বছর বয়সী তানিয়া ম্যান্ডোজা ২০০৫ সালে একটি চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি বেশ কয়েকটি সোপ অপেরাতেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে একজন গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার পাঁচটি অ্যালবাম রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম