ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ছুরিকাঘাতে চাঁদপুর জেলা আ. লীগ নেতাকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২২,  9:29 PM

news image

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকউল্লাহ(৭০) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিজ বাসায় নিহত হয়েছেন। শনিবার( ২৪ সেপ্টেম্বর) রাত আটটায় শহরের লন্ডনঘাট এলাকার সকিনা আবাসিক হোটেলের পাশে এই ঘটনা ঘটে। নিহত রফিকউল্লাহর ভাগ্নে শিহাব জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পিঠে উপর্যুপরি ছুরিকাঘাতে রফিকউল্লাহকে হত্যা করে। মোহাম্মদ আব্দুর রশিদ জানান, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রফিকউল্লাহ অবিবাহিত ছিলেন। চাঁদপুরের বাসায় একাই বসবাস করতেন তিনি।  কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রফিকউল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম