ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ছুরিকাঘাতে ঘুমন্ত শাশুড়িকে হত্যা, পুত্রবধূ আটক

#

নিজস্ব প্রতিনিধি

১২ মে, ২০২২,  12:27 PM

news image

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘুমন্ত শাশুড়িকে উপর্যপুরি ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লাবন্য আক্তারকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে ওই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাশুড়ি নাজনীন বেগম (৫০) ওই এলাকার মৃত হানিফ হাওলাদারের স্ত্রী। নিহতের স্বজনরা জানান, গত বুধবার রাতে ছেলে উজ্জলের ফোন ধরছিল না মা নাজনীন বেগম। এ কারণে ছেলে এক নিকট আত্মীয়কে বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন।

কালাম হাওলাদার ণামে ওই আত্মীয় ওই বাড়ি গিয়ে দেখেন সামনের দরজা আটকানো। পেছনের খোলা দরজা দিয়ে ঘরে ঘুকে চৌকির পাশে মশারীতে পেঁচানো রক্তাক্ত অবস্থায় নাজনীন বেগমের নিথর দেহ দেখতে পান তিনি। এসময় তিনি ফোনে বিষয়টি পুলিশকে জানান।  স্থানীয়রা জানায়, ওই গ্রামের উজ্জ্বল হাওলাদারের স্ত্রী লাবন্য আক্তার শাশুড়ির সাথে গ্রামের বাড়িতে থাকতো। উজ্জ্বল ও তার ছোট ভাই রাজু হাওলাদার জীবিকার প্রয়োজন ঢাকায় থাকেন। ঈদ শেষে দুই ভাই গত ১০ মে ঢাকায় ফিরে যায়।  বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, স্থানীয়দের অভিযোগে ভিত্তিতে অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। পুলিশ চৌকির উপর মশারীর মধ্যে রক্তাত্ব ওই নারীর লাশ উদ্ধার করেছে। পারিবারিক কলহের জের ধরে রান্নার কাজে ব্যবহৃত ছুরি দিয়ে উপর্যপুরি কুপিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে। আটক গৃহবধূ এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম