ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক আ.লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল হরমুজ প্রণালি খোলা নিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, থানা হেফাজতে পুলিশ দম্পতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনায় ‘Greener Earth for a Better Tomorrow 3.0’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছুটি কাটিয়ে কাজে ফিরেছে আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৫,  11:08 AM

news image

ঈদুল আজহার ছুটি শেষে পুরোদমে চালু হয়েছে আশুলিয়ার গার্মেন্টস কারখানাগুলো। রোববার (১৫ জুন) সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন, শুরু হয়েছে উৎপাদন।শিল্প পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আশুলিয়া শিল্পাঞ্চলে পাঁচ শতাধিক তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন প্রায় সাত লাখ শ্রমিক। ঈদের ১০ দিনের ছুটি শেষে আজ সব কারখানায় কার্যক্রম শুরু হয়েছে। যদিও কিছু কারখানা শনিবারই খুলেছিল। কারখানাগুলোতে সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। একে অপরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তারা কাজে যোগ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি মহাসড়কগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীও টহল দিচ্ছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম