ঢাকা ৩১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকাল ঢাকায় কমে যাচ্ছে বাসের রুট, ৯৮ থেকে হচ্ছে ৩২ চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে শতভাগ ফেল করা কলেজ নিয়ে পরিকল্পনা কী, জানালেন শিক্ষামন্ত্রী এইচএসসিতে দুই বিষয় পর্যন্ত অকৃতকার্যদের পরীক্ষা ১ মাসের মধ্যে: মাহদী আমিন এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হচ্ছে: বিরোধীদলীয় নেতা পাসের হার কমলো ৬.৭১ শতাংশ কাল থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, কীভাবে করবেন

ছুটির প্রথম‌ দি‌নেই বঙ্গবন্ধু সেতু‌তে রেকর্ড টোল আদায়

#

নিজস্ব প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২৩,  5:49 PM

news image

টাঙ্গাই‌লে বঙ্গবন্ধু সেতু‌তে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে ৪১ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ৩ কোটি ৬০ লাখ টাকা। বুধবার (১৯ এপ্রিল) বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পা‌ভেল এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সেতু‌তে এ টোল আদায় হ‌য়। জানা গে‌ছে, গত ৩২ ঘণ্টয় সেতু‌তে রেকর্ড সংখ্যক গাড়ি পারাপার হ‌য়ে‌ছে। এরমধ্যে ব্যক্তিগত গাড়ি বেশি ছিল। গত ৩২ ঘণ্টায় সেতুর দুই টোল প্লাজা দি‌য়ে ৪১ হাজার ২৫১টি পরিবহন পারাপার হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে মোটরসাই‌কেলের সংখ্যা ছিল ২ হাজার ৭০০। এতে সব মিলিয়ে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ও কোটি ৬০ লাখ টাকা। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পা‌ভেল জানান, ছুটির প্রথম‌ দি‌নেই সেতু‌তে রেকর্ড পরিমাণ টোল আদায় হ‌য়ে‌ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম