ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা ৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ছিনতাইকারীদের কবলে পড়া অচেতন ব্যক্তিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৬,  11:11 AM

news image

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে মোবাইল ফোনে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে, শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছেন। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচেতন ব্যক্তিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিকভাবে জানা যায়, ছিনতাইকারীরা ওই ব্যক্তিকে মারধর করে অথবা অজ্ঞান করে তার সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। পরে তাকে এক্সপ্রেসওয়ের ছনবাড়ী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. ইয়াছিন (৩০)। তিনি শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. আলিফ। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম