ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ছাত্র-জনতা হত্যা সহ একাধিক মামলার আসামি বিল্লাল গ্রেফতার

#

০২ মার্চ, ২০২৫,  2:33 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়া থেকে মাদক মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং জুলাই গণহত্যাসহ একাধিক মামলার আসামি বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আজ (রবিবার) দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে ডিবি। শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, সাভার জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নিরিবিলি এলাকার ত্রাস, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বিল্লাল হোসেন সামান্য বিদ্যুৎ মিস্ত্রি থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে শতকোটি টাকার মালিক হয়েছেন। গ্রেফতারকৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে। যার মধ্যে একটি মাদক মামলায় সে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘ দিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল হোসেনকে আজ (রবিবার) দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে জানিয়ে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম