ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ছাত্র-জনতার ওপর গুলি করা যুবলীগ নেতা রুবেল গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  11:52 AM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর পিস্তল দিয়ে গুলিবর্ষণের ঘটনায় যুবলীগকর্মী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪৫ নম্বর আসামি ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রুবেল যুবলীগকর্মী। ভালো পদের আশায় তিনি পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন। তাকে হস্তান্তর ও এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম