ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

ছাত্র-জনতার ওপর গুলি, সেই কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৫,  12:10 PM

news image

রাজধানীর চানখারপুলে গত ৫ আগস্টে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে, গত ১ জানুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ১২ জানুয়ারি ট্রাইব্যুনাল হাজির করতে এবং ২৩ জানুয়ারি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে সুজনকে কখনও দাঁড়িয়ে বা কখনও শুয়ে মানুষকে লক্ষ করে গুলি করতে দেখা যায়। এরপর গত ১৪ সেপ্টেম্বর সুজনকে আটকের বিষয়টি ডিবির পক্ষ থেকে জানানো হয়। হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম