ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

ছাত্র আন্দোলনে হামলাকারী ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর, ২০২৪,  12:42 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় পল্লবী থানার হওয়া মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, পল্লবী থানার বাউনিয়া এ ব্লকের যুবলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খান ও সদস্য সোহেল। বুধবার (২ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার (১ অক্টোবর) রাতে পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট পল্লবী থানার মিরপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরো অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিল ভিকটিম মো. ইমরান হোসেন। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ডিসি তালেবুর রহমান আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ইমরান গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন আহত ইমরান হোসেনকে প্রথমে ক্লিনিকে নিয়ে গেলে আসামিদের ভয়ে চিকিৎসা না দিলে এক পর্যায়ে তার মা আরও লোকজনসহ ডা. আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমরানের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ইমরানের ওপর আক্রমণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম