ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী কারাগারে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২২,  3:39 PM

news image

ছাত্রলীগের মামলায় ছাত্রঅধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আটকনেতাকর্মীদের আদালতে হাজির করা হয়। সকালে ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন এবং ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী আমিনুর রহমান। শুক্রবার (৭ অক্টোবর) ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে উভয় মামলা করা হয়।

পরে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ছাত্রলীগের হামলায় আহত ছাত্রঅধিকার পরিষদের নেতাকর্মীসহ ২৫ জনকে আটক করে পুলিশ। আমিনুরের দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢুকে লাঠিসোঁটা, হকিস্টিক, রড, দেশীয় অস্ত্র নিয়ে বাদী এবং তার বন্ধুদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এছাড়া নগদ টাকা ও গুরুত্বপূর্ণ  কাগজপত্র ছিনিয়ে নেয় তারা।  এতে হাসপাতালে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১৮৬, ৩৫৩ ও ১০৯ ধারায় মামলাটি করেন ছাত্রলীগ কর্মী আমিনুর। এছাড়া সংগঠনটির নেতা নাজিম উদ্দিনের করা মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয়ছে। উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে ঢাবিতে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদ। সেটি ছাত্রলীগ পণ্ড করে দেয় বলে অভিযোগ ওঠে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম