ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২২,  12:27 PM

news image

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সম্মেলনস্থল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসেন তিনি। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে ছাত্রলীগের ৩০তম সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে বিশেষ অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় আছেন ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আড়াই শতাধিক আবেদন জমা পড়েছে। এদের মধ্য থেকেই নির্ধারণ হবে পরবর্তী নেতৃত্ব। ছাত্রলীগের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ নভেম্বর ছাত্রলীগের ৩০তম সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ফরম সংগ্রহ এবং জমা দেওয়া শুরু হয়। যা ৩ ডিসেম্বর শেষ হয়েছে। সংগঠনের দুই শীর্ষ পদের জন্য ২৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। সভাপতি পদে ৯৬ জন ও সাধারণ সম্পাদক পদে ১৫৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রসঙ্গত, ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি পদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক পদে গোলাম রাব্বানী দায়িত্ব পান। বিতর্কিত কর্মকাণ্ডের ফলে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে এ পদে আসেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম