ঢাকা ০৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে মুরাদনগরে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী একটি কার্যকরী সংসদ গঠনের জন্য কাজ করে যাচ্ছি: তথ্যমন্ত্রী প্রতিবেশী দেশগুলোতে হামলা নিয়ে যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট জ্বালানি তেল পাচার রোধে সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি মোতায়েন ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট সাতক্ষীরায় জুতা শিল্পের নতুন সম্ভাবনা দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা হরমুজ প্রণালি পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে টর্নেডোর আঘাতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ মিশিগান, নিহত ৪

ছাত্রদল নেতা নয়ন নিহত: ব্রাহ্মণবাড়িয়ায় এসপিসহ ৮ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন

#

নিজস্ব প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২২,  1:55 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহতের ঘটনায় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ বুধবার দুপুরে নিহত নয়নের পিতা মো. রহমত উল্লাহ বাদী হয়ে জেলার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বাঞ্ছারামপুর) সামিউল আলমের আদালতে মামলার আবেদন করেন। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন রেজা, বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম, পুলিশ পরিদর্শক তদন্ত তরুণ কান্তি দে, পরিদর্শক আফজাল হোসেন খান, উপপরিদর্শক বিকিরণ চাকমা, কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস এবং কনস্টেবল শফিকুল ইসলামকে আসামি করে মামলার আবেদন করা হয়। মামলার আর্জিতে উল্লেখ করা হয়, ‘কুমিল্লার বিভাগীয় সমাবেশ সফল করার জন্য ১৯ নভেম্বর বাঞ্ছারামপুর স্টিলব্রিজ সংলগ্ন রাস্তার ওপর সিএনজি স্ট্যান্ড এলাকায় নয়ন মিয়াসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসবক দলের নেতাকর্মীরা লিফলেট বিতরণ কার্যক্রম শেষে ফেরার সময় মামলার প্রধান আসামি কনস্টেবল বিশ্বজিৎ চন্দ্র দাস এবং শফিকুল ইসলাম হত্যার উদ্দেশে শর্টগানের গুলি ছুঁড়ে। এ সময় সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়নের পেটে শার্টগান ঠেকিয়ে গুলি করে বিশ্বজিৎ।’ বাদী পক্ষের আইনজীবী এম এ মান্নান বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে নয়নের পেটে শর্টগান ঠেকিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার ন্যায় বিচার প্রত্যাশা করি। আদালত মামলাটি পর্যালোচনা করে পরবর্তীতে আদেশ দিবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম