ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ২, সুনামি সতর্কতা ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেফতার ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ছাতারদিঘী ইউপি নির্বাচন: সিংড়ায় আ’লীগ নেতা শাহজাহানের সমর্থনে উঠান বৈঠক

#

১০ নভেম্বর, ২০২১,  4:29 PM

news image

সিংড়া (নাটোর) প্রতিনিধি: আসন্ন নাটোরের সিংড়া উপজেলার ১১নম্বর ছাতারদিঘী ইউপি নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলীর সমর্থনে উঠান বৈঠক হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ভুলবাড়িয়া বাজার মাঠে এই উঠান বৈঠকের আয়োজন করে এলাকাবাসী। বৈঠকে ছাতারদিঘী ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মকছেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও নৌকার মনোনয়ন প্রত্যাশি শাহজাহান আলী সরদার, আ’লীগের সহ-সভাপতি আব্দুল বারী ম্যাঙ্গো, সহ-সম্পাদক হাবিবুর রহমান পল্লব, যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলবুল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুবীর রুদ্র, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বাসার হাবি পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল মান্নান প্রমূখ। বক্তারা শাহজাহান আলীকে সৎ ও যোগ্য নেতা উল্লেখ করে তাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান। পরে নৌকার মনোনয়ন প্রত্যাশি শাহজাহান আলী তার বক্তব্যে বলেন, উন্নয়ন বঞ্চিত সিংড়ার প্রত্যন্ত অঞ্চলে আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিগত করোনা-বন্যায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে অসহায় মানুষের পাশে থেকেছি। আমি যদি মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ে তুলবো ইনশাল্লাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম