ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ছাগল নিয়ে পালানোর সময় চোর চক্রের দুই সদস্য আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২৬,  10:58 AM

news image

কুমিল্লার লাকসামে সিএনজি ও পাঁচটি চোরাই ছাগলসহ চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চানগাঁও (আবেদনগর) এলাকার মাওলানা মো. আবু তাহেরের বসতঘরের পাশের ছাগলের ঘর থেকে পাঁচটি ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লা কোতোয়ালি এলাকার আড়াইওড়া পালপাড়ার আব্দুল হালিমের ছেলে মো. জনি (২৮) ও ব্রাহ্মণপাড়ার দক্ষিণ চান্দলা বলাখাল এলাকার আহেদ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫)। পুলিশ জানায়, নোয়াপাড়া বাজার সংলগ্ন নোয়াপাড়া জামে মসজিদের পাশে পাকা সড়কে স্থানীয়দের সহায়তায় ব্যারিকেড দিয়ে একটি সিএনজি ও পাঁচটি ছাগলসহ দুইজনকে আটক করা হয়। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ জানান, জনির বিরুদ্ধে তিনটি এবং বিল্লালের বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় ছাগলের মালিক বাদী হয়ে লাকসাম থানায় মামলা দায়ের করলে আসামিদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম