ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ছাগলের জন্যও ট্রেনের টিকিট কিনলেন এক নারী

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২৩,  9:58 PM

news image

ভারতে লোকাল ট্রেনের টিকিটের ভাড়া সামান্যই। আমজনতার কথা ভেবে দীর্ঘদিন তা বাড়ায়নি ভারতীয় রেলওয়ে। এর পরেও কিছু মানুষ টিকিট কাটেন না, ফাঁকি দেন রেলকে। সেখানে এক নারী নিজের জন্য তো বটেই, পোষ্য ছাগলের জন্যও টিকিট কেটে নেটিজেনদের মন জয় করলেন। অজ্ঞাতনামা ওই নারীর সঙ্গে টিকিট চেকারের কথোপকথনের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমলা অবনীশ শরণ ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন। সঙ্গে ক্যাপশানে লিখেছেন, “পোষ্য ছাগলের জন্যও টিকিট কেটেছেন নারী। গর্বের সঙ্গে তা টিকিট পরীক্ষক জানাচ্ছেন। ওর হাসিমুখের দিকে তাকিয়ে দেখুন। অপূর্ব!”  ভিডিওতে দেখা গেছে, টিটি প্রশ্ন করছেন, “টিকিট কেটেছেন কি?” নারীর জবাব ‘হ্যাঁ’। এরপর টিটি প্রশ্ন করেন, “ছাগলের জন্যও টিকিট কেটেছেন?” তাতেই একগাল হেসে প্রৌঢ়ার জবাব ‘হ্যাঁ’। স্বভাবতই খুশি হন টিকিট পরীক্ষক। এরপর দু’জনেই হাসতে থাকেন। গরিব গ্রামবাসী নারীর এমন সততায় মুগ্ধ নেটিজেন। কমেন্টের বন্যা বয়ে গেছে অবনীশ শরণের পোস্টের কমেন্টে। একজন লিখেছেন, “ওর হাসিই সব কথা বলে দিচ্ছে।” এক নেটিজেনের বক্তব্য, “প্রকৃতই সৎ। দেশের এমন মানুষই প্রয়োজন।” সকলেরই বক্তব্য, সততার সঙ্গে আর্থিক সংগতির সম্পর্ক নেই, প্রমাণ করে দিলেন এই প্রৌঢ়া।
সূত্র : এনডিটিভি, সংবাদ প্রতিদিন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম