ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

ছাগলনাইয়ায় পুলিশ সদস্য জাকির হোসেন হামলার শিকার

#

১৪ আগস্ট, ২০২৩,  10:27 PM

news image

ফেনী প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া থানাধীন ঘোপাল তদন্ত কেন্দ্রে উপ-পরির্দশক জাকির হোসেন তার পেশাগত দায়িত্ব পালন কালে সমিতি বাজারে অতর্কিত হামলার শিকার হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল আনুমানিক ৬টায় সমিতি বাজারে। নিয়মিত ডিউটিতে জাকির হোসেন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে সন্দেহজনক দুজনকে তল্লাশী করেন। তল্লাশী পর পুলিশের সাথে শুরু হয় বাকবিতন্ডা। এক পর্যায়ে তাঁদের অনুসারী আরো ১০/১৫জন লোক এসে জাকির হোসেনের গায়ে হাত তুলেন। আহত জাকির হোসেন বলেন, আমি সন্ধ্যায় নিজকুনজরা গ্রামের আরিফ ও তার সাথে থাকা এক ব্যক্তিকে চার্জ করি। কথাবার্তা এক পর্যায়ে সমিতি বাজারের আবু তাহের এর ছেলে জোবায়ের পারভেজের নেতৃত্ব আমাদের উপর অতর্কিত হামলা করা হয়। আরিফ জোবায়ের পারভেজের সেকেন্ড ইন কমান্ড। ঘটনার পর উপস্থিত পুলিশ জাকির হোসেনকে উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। পরবর্তীতে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় ও তদন্ত কেন্দ্র ইনচার্জ শ্যামল কুমার মহন্ত ঘটনা শুনে পুলিশে বহর নিয়ে ঐ এলাকা অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে জোবায়ের পারভেজের ঘর থেকে ৮০ পিস ভারতীয় শাড়ি ও তার বাবা আবু তাহেরকে আটক করেন। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম