ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৫,  11:10 AM

news image

বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং তার প্রথম স্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।   ডিসি তালেবুর রহমান জানিয়েছেন, মতিউর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে। মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হলো ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন। মামলার তথ্য অনুযায়ী, মতিউর রহমান ও লায়লা কানিজ ছাড়াও তাদের ছেলে-মেয়ের নামেও অভিযোগ আনা হয়েছে। যদিও এ দম্পতিকে কোন মামলার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন ডিএমপির উপকমিশনার। ডিবি পুলিশের একটি বিশেষ দল ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর আগে মতিউর রহমান তার পদ থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন। তবে ছাগলকাণ্ড ও দুর্নীতির বিষয়গুলো নিয়ে বিতর্ক থেকে মুক্তি পাননি। উল্লেখ্য, মতিউর রহমানের বিরুদ্ধে আরও ৮৫ কোটি টাকার দুর্নীতির ছয়টি মামলা রয়েছে। এ ছাড়া তার ও তার পরিবারের সম্পদের প্রকৃত পরিমাণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম