ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ছাগলকাণ্ডের মতিউরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২৫,  2:10 PM

news image

ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর’র সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এর আগে, এদিন সকালে মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে আনা হয়। এরপর দুদকের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদনের ওপর শুনানি হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মতিউরকে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে দুদককে আদেশ দেন। গত ৬ জানুয়ারি মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রত্যেক মামলায় মতিউর রহমানকে আসামি করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গত ১৫ জানুয়ারি মতিউর ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকে তারা কারাগারে রয়েছেন। উল্লেখ্য, গত বছর কোরবানির জন্য ১৫ লাখ টাকা দামে ছাগল কেনার ফেইসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়। এরপর তার আয় নিয়ে অনুসন্ধানে ব্যাপক অবৈধ সম্পাদের খবর উঠে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম