ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ছবি পোস্ট করে তোপের মুখে শ্রাবন্তী

#

বিনোদন ডেস্ক

০৬ মে, ২০২৩,  5:27 PM

news image

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। তবে বর্তমানে অভিনয়ের চেয়ে বছরজুড়ে সমালোচনাতেই বেশি থাকেন। ব্যক্তিগত কারণে এখন পর্যন্ত অধিকবার আলোচনায় এসেছেন শ্রাবন্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। তবে প্রশংসার পাশাপাশি এসব বিষয় নিয়ে মাঝেমধ্যেই নেটিজেনদের ‘নোংরা’ আক্রমণের শিকার হন তিনি।

সম্প্রতি ফের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছেন শ্রাবন্তী। ওই ছবিতে ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন তিনি। রোদ চশমা লুকে বেশ নজর কেড়েছেন নেটিজেনদের। তবে তার বসার ভঙ্গিমাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। রীতিমতো ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করে অভিনেত্রীকে কটাক্ষ করছেন তারা। একজন লিখেছেন, ‘শ্রাবন্তী শৌচকর্মে বসেছেন কিনা!’ আরেকজন মন্তব্য করেন, ‘কমোডমুখী সমাজকে বাংলায় ফিরিয়ে আনার চেষ্টার জন্য ধন্যবাদ আপনাকে।’ এ ছাড়াও অনেক ‘অশ্লীল’ মন্তব্যও করেছেন। যদিও এই অশ্লীল আক্রমণের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি শ্রাবন্তী। একসময় এসব বিষয় মানসিকভাবে প্রভাব ফেলতো। কিন্তু এখন এসব বিষয়কে মোটেও পাত্তা দেন না তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম