ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল

#

স্পোর্টস ডেস্ক

০৪ মে, ২০২২,  3:35 PM

news image

প্রথম লেগে ২-০ গোলের জয়ে আত্মবিশ্বাস নিয়েই স্পেনে নেমেছিল অলরেডরা। কিন্তু ঘরের মাঠে নিজ সমর্থকদের সামনে ৪১ মিনিটের মধ্যে দু গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। বোউলাইয়া দিয়া ও ফ্রান্সিস কোকুলিনের গোল স্বাগতিকদের আশা দেখায়। তবে দ্বিতীয়ার্ধে অন্য লিভারপুল। ম্যাচে ব্যবধান কমান ফাবিনহো আর এগিয়ে দেন দু লেগের গোল সংখ্যায়। লুইস দিয়াজ আর সাদিও মানে আরও দু গোল করে লিভারপুলের জয়ের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেন। এ মৌসুমে লিগ কাপ জিতেছে লিভারপুল। আশা আছে এফ কাপ, ইংলিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতারও। কোনও ইংলিশ ক্লাব এক মৌসুমে একসঙ্গে চার ট্রফি জিততে পারেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম