ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

চ্যাম্পিয়ন্স ট্রফি: সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে যাদের পাচ্ছে ভারত

#

স্পোর্টস ডেস্ক

০২ মার্চ, ২০২৫,  10:57 AM

news image

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ দল হিসেবে গতকাল (শনিবার) সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তবে তারা ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবেই সেরা চারে উঠেছে। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হলেও, বাকি দুটি ম্যাচে জিতেছে টেম্বা বাভুমার প্রোটিয়া শিবির। তাদের আগেই সেমিফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া। সেমিতে ভারতের ভেন্যু ও সময় আগেই নির্ধারিত ছিল, এখন তাদের প্রতিপক্ষ জানার অপেক্ষা! চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করা সত্ত্বেও অপেক্ষাটা মূলত এখনও গ্রুপপর্বের ম্যাচ বাকি থাকায়। আজ (রবিবার) দুবাইতে গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ থেকে সেমিতে ওঠা ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে জয়ী দল হবে গ্রুপসেরা। ভারত গ্রুপসেরা হলে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানারআপ অস্ট্রেলিয়া। অন্যদিকে, ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড গ্রুপসেরা হয়ে সেমিতে উঠলে, তখন ‘এ’ গ্রুপের রানারআপ ভারত সেমিতে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত-কোহলিদের প্রতিটি ম্যাচই হচ্ছে একই ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। তারা ফাইনালে উঠলে সেখানেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। একইভাবে ভারতের জন্য আগেভাগেই নির্ধারিত ছিল প্রথম সেমিফাইনাল, ৪ মার্চে হতে যাওয়া ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ভারতের জন্য ভেন্যু ও সময় নির্ধারিত থাকায় দ্বিতীয় সেমিফাইনালটি কারা খেলবে সেটিও এখনও নিশ্চিত হয়নি। কিউইদের বিপক্ষে তাদের আজকের ম্যাচ শেষেই দুই সেমিফাইনালের প্রতিপক্ষ জানা যাবে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পরবর্তীতে ৭ মার্চ দুবাই (ভারত উঠলে) কিংবা লাহোরে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনাল। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম