ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

চ্যাম্পিয়ন্স ট্রফি: সাকিবকে খেলাতে শেষ পর্যন্ত চেষ্টা করবে বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৫,  11:05 AM

news image

এবারের বিপিএলে তো সাকিব আল হাসানের খেলা হলো না। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁহাতি অলরাউন্ডারের খেলা হবে কিনা- এমন প্রশ্ন উঁকি দিচ্ছে সাকিবভক্তদের মনে। সেই প্রশ্নের উত্তর পরিষ্কার করে বলতে না পারলেও নতুন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান ফারুক আহমেদ।  

শুক্রবার (৩ জানুয়ারি) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে এসে সাকিব ইস্যুতে কথা বলেন বিসিবিপ্রধান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে হওয়ায় সাকিবকে ফেরানোর বিষয়ে নতুন করে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এই হাইব্রিড মডেলের আসরে সাকিবের নিরাপত্তাজনিত কোনো ঝামেলা নেই বলে মনে করছেন বিসিবি প্রধান। 

ফারুক আহমেদ বলেন, চ্যাম্পিয়নস ট্রফি তো দেশের বাইরে। এটা বিপিএলের মাঝে নির্বাচকদের সঙ্গে বসেই একটা সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, সাকিব এখনও অবসর নেয়নি। তাকে যেন খেলানো যায়, সেজন্য আমরা শেষ সময় পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো। সাকিবের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করবো (খেলতে পারবে কিনা)। তবে সিলেকশন কমিটিও তার ফিটনেস পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে।

দেশের বাইরে খেলা হলেও সরকারি নির্দেশনা না পেলে সাকিবকে বিবেচনায় আনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন ফারুক। তিনি বলেন, এটা শুধু সরকারি পর্যায়ের নির্দেশনার বিষয়। যদি তার সমস্যাগুলো সমাধান করা যায়, তবেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

সাকিবের এই জটিলতার সূত্রপাত দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর সংসদ সদস্য সাকিবকে হত্যা মামলায় আসামি করা হয়। ভারত সফরের আগে কানপুর টেস্টে সাকিব নিজেই জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে শেষ ম্যাচটি খেলতে চান। তবে সে ইচ্ছা আর পূরণ হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম