ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

চ্যাম্পিয়ন্স ট্রফি: ফাইনালে কোন কোন দলকে দেখছেন মুরালিধরন

#

স্পোর্টস ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  11:02 AM

news image

ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য এক অংশ মুত্তিয়া মুরালিধরন। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ১ হাজার ৩৪৭ উইকেটের মালিক এই স্পিনিং উইজার্ড। টেস্ট ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে নিয়েছেন ৮০০ উইকেট।  সেই মুরালিধরনের কাছেই এবারে প্রশ্ন করা হলো, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবে কারা? ওয়ানডে ফরম্যাটের প্রেস্টিজিয়াস এই আসর একেবারেই দোরগোড়ায় হাজির। আরও অনেক ক্রিকেট কিংবদন্তির মতো ভবিষ্যদ্বাণীর প্রশ্নটা শুনতে হলো মুরালিধরনকেও।  জবাবে মুরালি বললেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর সূচির কথা। শ্রীলঙ্কান ক্রিকেটের এই কিংবদন্তি মনে করেন, ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান। ভারতের বার্তা সংস্থা এএনআইকে মুরালিধরন বলেছেন, ‘ফেবারিট তো আছেই। তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তানই ফেবারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেবারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে উঁচু সারির দল।’ অন্যান্য কিংবদন্তিদের মাঝে সুনীল গাভাস্কার এগিয়ে রাখছেন নিজের দেশ ভারতকে। রবি শাস্ত্রী পাকিস্তানকে দেখছেন সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে। রিকি পন্টিং ২০২৩ বিশ্বকাপের মতোই ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনালের পক্ষে বাজি ধরেছেন। আর মুরালিধরন বেছে নিয়েছেন ভারত-পাকিস্তানের ধ্রুপদী লড়াই। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম