ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্যাস-সংকটে স্বস্তি: সামিট-এক্সিলারেট চালু

চ্যাম্পিয়ন্স ট্রফি: আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৫,  10:40 AM

news image

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাঠে গড়াচ্ছে মেগা টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার চাপ নয়, টুর্নামেন্ট উপভোগ করতে চান পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান। অন্যদিকে, প্রথম ম্যাচের আগেই দু:সংবাদ পেয়েছে নিউজিল্যান্ড। ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লকি ফার্গুসন। তার জায়গায় ডাক পেয়েছেন কাই জেমিসন। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ৩টায়। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেন, 'দীর্ঘসময় পর এতবড় টুর্নামেন্ট আমাদের মাটিতে। তবে ওসব নিয়ে ভেবে চাপ বাড়াতে চাই না। স্রেফ উপভোগ করতে চাই। সিনিয়ররা আলাদা দায়িত্ব নিতে চাই। তবে এই দলে পনের জনই অধিনায়ক। সবাই তাদের কাজটা জানেন।' প্রথম ম্যাচের পাকিস্তান একাদশ নিয়েও খুব একটা পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিলেন না দলটির অধিনায়ক। তিন সিমারের সঙ্গী দুই স্পিনার। ইনজুরির শঙ্কা কাটিয়ে ফুলফিট হারিস রউফ, হাসি ফুটেছে রিজওয়ানের মুখে। ওপেনিংয়ে বাবরেই বাজি তার। অন্যদিকে শঙ্কা আছে নিউজিল্যান্ড শিবিরে। ম্যাচ ডে'র ঠিক একদিন আগে পায়ের চোটে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন। তার পরিবর্তে কাই জেমিসনকে দলে টেনেছে ব্ল্যাকক্যাপসরা। টুর্নামেন্ট শুরুর আগে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় বাড়তি আত্মবিশ্বাসী করছে তাদের। কিউরাও একাদশ সাজাতে পারে তিন পেসার নিয়ে। ওয়ানডেতে দু'দলের এর আগের ১১৮ সাক্ষাতে পাকিস্তানের ৬১ জয়ের বিপরীতে ৫৩ ম্যাচ জিতেছে ব্ল্যাকক্যাপসরা। নিউজিল্যান্ডের জয় আছে সবশেষ দুই ম্যাচেও। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম