ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

চ্যাম্পিয়নস ট্রফি: ভারতকে রাজি করাতে আইসিসিতে পাকিস্তানের নতুন প্রস্তাব

#

স্পোর্টস ডেস্ক

০২ মে, ২০২৪,  10:57 AM

news image

রাজনৈতিক বৈরিতার কারণে সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। চিরশত্রু দেশ দুটি শুধু বৈশ্বিক টুর্নামেন্টগুলোতেই পরস্পরের মুখোমুখি হয়। তবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান আয়োজক হওয়ায় ফের বিপত্তি বেধেছে। পাকিস্তানে খেলতে যেতে আপত্তি জানিয়েছে ভারত। তবে এই পরিস্থিতিতে ভারতকে রাজি করানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসিকে নতুন প্রস্তাব দিয়েছে তারা। প্রতিযোগিতার জন্য ইতিমধ্যেই মাঠ বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে হবে আসরটি। ফাইনাল হবে লাহোরে। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, নিরাপত্তার কারণে সে দেশে দল পাঠাতে চাইছে না তারা। এই পরিস্থিতিতে সমাধানের একটি পথ বের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর, তারা আইসিসিকে জানিয়েছে, ভারত চাইলে গ্রুপ পর্বের সব ম্যাচ একটি মাঠেই খেলতে পারবে। পাক বোর্ডের এক কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন, ‘আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান সম্প্রতি পাকিস্তানে এসেছিলেন। প্রতিযোগিতার প্রস্তুতি দেখেছেন চিনি। তাকে বোর্ড কর্মকর্তারা প্রস্তাব দিয়েছেন, ভারত চাইলে গ্রুপ পর্বের সব খেলা একটা মাঠেই খেলবে। পরে নক আউটে উঠলে অন্য মাঠে খেলতে যাবে তারা। এতে নিরাপত্তার সংশয় অনেকটা দূর হবে।’ বোর্ড কর্মকর্তা আরও জানিয়েছেন, ভারতীয় দলের জন্য কড়া নিরাপত্তা থাকবে। তাদের যাতে খুব বেশি ঘুরতে না হয় সেই ব্যবস্থা করা হবে। করাচিতে ভারতের গ্রুপ পর্বের ম্যাচ করতে চাইছে তারা। স্টেডিয়ামের কাছেই একটি হোটেলে রাখা হবে দলকে। সে ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় তাদের। যদিও এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও কিছু জানায়নি। এর আগে ২০২৩ সালের এশিয়া কাপ পাকিস্তানে খেলতে যেতে চায়নি ভারত। তাদের দাবি মেনে পাকিস্তানের পাশাপাশি শ্রীলংকাতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ফাইনালও শ্রীলংকাতে হয়েছিল। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি যাতে তাদের দেশ থেকে সরানো না হয় তার আপ্রাণ চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই আইসিসিকে নতুন প্রস্তাব দিয়েছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম