ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

চ্যাম্পিয়নস ট্রফি : ভারতের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৫,  10:52 AM

news image

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আজ বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ‘এ’র খেলায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্কোয়াডের মাত্র ছয় ক্রিকেটারের রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অভিজ্ঞতা। অধিনায়ক নাজমুল শান্তসহ ৯ ক্রিকেটার প্রথমবার খেলছেন মিনি বিশ্বকাপে। স্কোয়াডের চার পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব-সবাই ঘণ্টায় ১৪০ কিলোমিটারেরও বেশি গতিতে বোলিং করেন। এ ছাড়া সহ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ রয়েছেন দারুণ ছন্দে। অফ স্পিনের পাশাপাশি দারুণ ব্যাটিং করেন। লেগ স্পিনার রিশাদ হোসেন লেট অর্ডারে আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালান। তানজিম সাকিবও প্রয়োজনীয় মুহূর্তে প্রত্যয় ব্যাটিং করেন। ব্যাটিংয়ের পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদের স্পিন যথেষ্ট কার্যকরী। বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ চার-ছক্কা মারেন। বাঁ হাতি ওপেনার সৌম্য তৃতীয় সীমার হিসেবে খেলে থাকেন। এমন একটি কার্যকরী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক নাজমুল বলেন, ‘আমাদের দলে বেশ কিছু ভালো অলরাউন্ডার রয়েছে। আমরা ওদের ওপর নির্ভর করছি। এ টুর্নামেন্টে যে কোনো দল জিততে পারে। আমরাও চ্যাম্পিয়ন হতে মরিয়া, চেষ্টা করব। তবে এখনই বেশি কিছু ভাবছি না। আমাদের দলের পেসাররা খুবই ভালো ছন্দে রয়েছেন। নাহিদের মতো বোলার পেয়ে আমরা গর্বিত। যদি ও খেলে তা হলে ঠিক নিজের কাজ করে দেবে। স্পিনার এবং পেসারের ভালো ভারসাম্য আমাদের দলে রয়েছে।’ অপরদিকে, প্রতিপক্ষ চ্যাম্পিয়ন্স ট্রফির দুবারের চ্যাম্পিয়ন ভারত। দলটিতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো বিশ্বখ্যাত তারকা ক্রিকেটার রয়েছেন। নিজেদের শক্তিমত্তা অনুযায়ী দল গঠনের কথা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।  উল্লেখ্য, ২০০৭ বিশ্বকাপ ছাড়া কখনোই আইসিসি ইভেন্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত একবারের দেখায় ভারতের বিপক্ষে হেরেছে টাইগাররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম