ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

চৌহালীতে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের ছবি তোলার কাজ

#

১৯ নভেম্বর, ২০২২,  3:46 PM

news image

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ৭ ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি তোলার কাজ শুরু হয়েছে । আজ (১৯ নভেম্বর) শনিবার সকাল থেকে উপজেলার ৭টি ইউনিয়নে  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি তোলার কাজ শুরু হয়, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। জানা গেছে, ৩১ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধনের কাজ চলে । আর তথ্য সংগ্রহের কাজ চলে ৪ অক্টোবর হতে ২৭ অক্টোবর /২০২২ খ্রিঃ পর্যন্ত ৷ উপজেলার ৭টি ইউনিয়নে ভোটার তালিকা হালনাগাদের জন্য ৬৩ জন তথ্য সংগ্রহকারী এবং ০৭ জন সুপারভাইজার নিয়োজিত আছেন বলে জানা গেছে। ইসি নিয়োজিত কর্মীরা তথ্য নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে উপজেলা কেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ, চোখের আইরিশ দিয়ে এবং ছবি তুলে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান ৷ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ভোটার হওয়ার জন্য আগ্রহীদের অনলাইন জন্ম নিবন্ধন ফটোকপি, পিতা-মাতার আইডি ফটোকপি, স্বামী-স্ত্রীর আইডি ফটোকপি, ভাই-বোনের আইডি ফটোকপি, শিক্ষা সনদের ফটোকপি, রক্তের গ্রুপ পরীক্ষার কপি, হোল্ডিং ট্যাক্স রসিদের ফটোকপি, জমির দলিল ফটোকপি এবং বিদ্যুৎ বিলের ফটোকপি প্রয়োজন হবে। সূত্র জানিয়েছে, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেছেন। এবার ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম গ্রহণ কারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ ১৬ বছর বয়সীদের তথ্যও নেওয়া হচ্ছে। তারা পরে বয়স ১৮ বছর হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন ২০২৪ ও ২০২৫ সালে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম