ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

চৌহালীতে চোখের পলোকে ৫টি বসত ভিটা ও ২টি তাঁত শিল্প যমুনায় বিলীন

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুন, ২০২২,  2:51 PM

news image

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ যমুনা নদীতে স্রোত ও ঘূর্ণ্যাবর্তের কারণে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ পাকা রাস্তার মাথায় মুর্হুতের মধ্যে চোখের সামনে বিলীন হয়েছে ৫টি বসত ভিটা ও ২টি তাঁত কারখানা। এতে হুমকির মুখে পড়েছে এ এলাকার  বহু ঘরবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান।  সোমবার বিকালে  সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই এ ভাঙ্গনের ঘটনা ঘটে। সরেজমিন দেখা গেছে চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ গ্রামের পাকা রাস্তায় মাথা এলাকায় চোখের সামনে বসত ভিটা নদীতে চলে যাচ্ছে। কেউ ঘরের খুটি খুলছে, কেউবা টিনের চাল সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। আর মহিলারা কাপড় চোপড়, বিছানাপত্র ও রান্নার জিনিসপত্র নিয়ে যাচ্ছে নিরাপদ স্থানে।

যমুনা পাড়ে বয়স্ক ও শিশুদের কান্নার রোল পড়েছে।  জানা যায়, যমুনা নদীতে পানি বৃদ্ধি ও কমার সময় দফায় দফায় যমুনার ভাঙন শুরু করেছে ৷ তবে বেশ কয়েকদিন ধরে নদীতে পানি স্থিতিশীল খাকায় ভাঙন বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করে সোমবার বিকালে যমুনা নদীতে স্রোত ও ঘূর্ণ্যাবর্তের সৃষ্টি হয়ে কৃষক আমোদ আলী, আবুল কালাম, রুহুল আমিন, ইদ্রিস আলী, তারা মিয়া ও শাহ আলমের বসত ভিটা ও দুইটি তাঁত কারখানা নদীতে বিলীন হয়ে যায়। বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কালাম মোল্লা জানান, নদী ভাঙনের ব্যাপকতা দেখে আমরা হতভাগ। একদিকে কাজ চলছে জিওব্যাগ ডাম্পিংয়ের। অপর দিকে হঠাৎ করে ৫টি বসত ভিটা ও তাঁত কারখানা নদীতে চলে যাওয়ায় আমরাও আতঙ্কিত। আশার করছি দ্রুতই ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ সেই সাথে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ সকল অসহায় পরিবারকে বিশেষ সহায়তা দেয়া হবে। এবিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওহাব জানান, চৌহালীর দক্ষিণাঞ্চলে চরসলিমাবাদ এলাকায় ভাঙনরোধে জরুরী ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং করা হচ্ছে। তবে দেওয়ানগঞ্জের নদী ভাঙনে বসত ভিটা বিলীননের বিষয়টি জেনেছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম