ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

চৌহালীতে গাছ সহ গাঁজা চাষী গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুন, ২০২২,  4:11 PM

news image

চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীতে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক গাঁজা চাষীকে  গ্রেফতার করেছে চৌহালী থানা পুলিশ। মঙ্গলবার দিবা গত রাত দেড় ঘটিকায়  উপজেলার ঘোরজান ইউনিয়নের হাটঘোরজান গ্রামের নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে  ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজার গাছ সহ  মোঃ হেলাল উদ্দিন (২৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত হেলাল উদ্দিন উপজেলার ঘোরজান ইউনিয়নের হাটঘোরজান গ্রামের মোঃ আরফান বেপারির ছেলে ৷ সে দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে গাঁজা চাষ করে আসছিলো ৷ চৌহালী থানা অফিসার  ইনচার্জ  হারুন-অর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন  এসআই রতন কুমার, এসআই মানিক সহ সঙ্গীয় ফোর্স ৷ এ ব্যাপারে চৌহালী থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোরজান ইউনিয়নের হাটঘোরজান গ্রামের নিজ বাড়ি থেকে হেলাল উদ্দিনকে গ্রেফতার করে চৌহালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ৷ পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয় ৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম