ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

চৌদ্দগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

#

২৪ অক্টোবর, ২০২২,  1:15 PM

news image

আব্দুল্লাহ আল মামুন:  গতকাল ২৩ অক্টোবর, রবিবার ভোর আনুমনিক সাড়ে ৪ টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. জাহাঙ্গীর আলম (৪২) নামে একজন নিহত ও পাঁচজন ছাত্রসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার উত্তরাস্থ সিটি ডেন্টাল কলেজের পিকনিকের একটি বাস কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে ভোর সাড়ে ৪ টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে মুখোমুখি সজোরে ধাক্কা মারে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিটি ডেন্টাল কলেজের অফিস সহকারী মো. জাহাঙ্গীর আলম নিহত হন। এছাড়া কলেজ সচিব অশোক কুমার রায়, এডমিনিস্ট্রেটিভ অফিসার কামরুল ইসলাম, অমল কুমার, একাউন্টেন্ট সাইদুল ইসলাম ও তার পরিবার এবং কলেজের ৫ ছাত্রসহ বেশ ক’জন গুরুতর আহত হন। আহতদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।  এ বিষয়ে এই প্রতিবেদকের সাথে কথা হয় সিটি ডেন্টাল কলেজের প্রাক্তন ছাত্র ডাঃ আব্দুর রহিম আযাদের সাথে। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘বিষয়টি মর্মান্তিক এবং খুবই দুঃখজনক। দুর্ঘটনায় নিহত মো. জাহাঙ্গীর আলমসহ অনেকেই আমাদের সময় থেকে সিটি ডেন্টাল কলেজে কর্মরত অছেন। সবাইকেই মনে পড়ে। আজ তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি মেনে নিতে কষ্ট হচ্ছে।’ তিনি বলেন, ‘আসলে যে করেই হোক রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে এই রকম ভয়াবহ দুর্ঘটনা থেকে আমাদের মুক্তি নেই। যে কোনো সময়ে যে কারো জীবনেই রচিত হতে পারে এ ধরনের অনাকাঙ্খিত অধ্যায়।’ তিনি নিহতের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম